images

বিনোদন

বিশ্বকাপের ভিডিওতে নোরা ফাতেহির শরীরী হিল্লোল! ৪৫ সেকেন্ডেই বাজিমাত

বিনোদন ডেস্ক

১০ জুন ২০২৬, ১১:৫৭ এএম

আর মাত্র দুই দিন পর পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর। ফুটবল মহোৎসব শুরুর আগেই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ফিফার অফিশিয়াল মিউজিক ভিডিওতে নোরার শরীরের হিল্লোলে কাঁপছে অনুরাগীদের মন! মাত্র ৪৫ সেকেন্ডের ঝলকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিয়েছেন তিনি।

‘সির সির’ শিরোনামের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে মরক্কোর কাসাব্লাঙ্কায়। গানটির শুটিংয়ের জন্য মাত্র ১৫ মিনিট সময় পেয়েছিলেন তিনি ও তাঁর পুরো টিম। অল্প সময়ে বাজিমাত করেছেন তাঁরা। নোরার ভাষ্য, ‘ওই সময়ের মধ্যে কোটি টাকার শট বের করে এনেছি আমরা।’

image

বলিউড তারকা আরও বলেন, “‘সির সির’ গানের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়ে এমন কিছু তৈরি করার চেষ্টা করেছি যা বিশ্বমানের। এই যেমন মরক্কো থেকে আমার কানাডার শিকড়ের কথা যেমন তুলে ধরেছি, তেমনই ভারতেরও প্রভাব রয়েছে এই গানে। কারণ ভারত তথা দক্ষিণ এশিয়ার তরফে আমি যে ভালোবাসা পেয়েছি, আজ সে কারণেই আমি এখানে।”

পর্দার পেছনের কারিগরদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘গানটিকে আরও অর্থবহ করে তুলেছে ভারতীয়দের উপস্থিতি। কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী থেকে শুরু করে স্টাইলিং টিম— সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে গানটি সম্পন্ন করেছেন। ফিফা বিশ্বকাপের মতো ইভেন্টের জন্য মিউজিক ভিডিও তৈরি করা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার ক্যারিয়ার যেন পূর্ণতা পেল।’

image

চলতি মরসুমের বিনোদনে কোনো খামতি রাখছেন না বিশ্বকাপ আয়োজকরা। শাকিরা ছাড়াও ‘ফিফা’র আসর জমাতে মঞ্চে দেখা যাবে নোরা ফাতেহিকে। মেক্সিকোর গ্র্যান্ড ওপেনিংয়ের ঠিক পরের দিন অর্থাৎ ১২ জুন কানাডা এবং আমেরিকাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন টরন্টোর মঞ্চ মাতাবেন নোরা।