বিনোদন ডেস্ক
০৭ জুন ২০২৬, ০৪:১৩ পিএম
অজয় দেবগন ও টাবুর বন্ধুত্বের কথা বলিউডের কারও অজানা না। অনেকে এরমধ্যে খুঁজে বেড়ান অন্য সম্পর্কের গন্ধ। সম্প্রতি অজয়ের পুরনো সাক্ষাৎকারের জেরে ফের সামনে এসেছে বিষয়টি।
আজও অবিবাহিত ৫৪ বছর বয়সী টাবু। এ নিয়ে লোকের কৌতূহলের অন্ত নেই। ওই সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মজার ছলে আজয় বলেছিলেন, ‘টাবু আমাকে চায়, কিন্তু সেটা তো আর হতে পারে না।” অজয়ের কথায় হেসে ওঠেন সবাই। টাবুও হেসে বোঝান মজা করছেন নায়ক।

অজয় আরও বলেন, ‘মানে আমার মতো একজন বন্ধু। কিন্তু আমার মতো তো আর কেউ এই দুনিয়ায় নেই।”
পর্দায় অজয় ও টাবু প্রহম জুটি বাঁধেন ‘বিজয়পথ' সিনেমায়। সে ১৯৯৪ সালের কথা। ছবিটি টাবুর ক্যারিয়ারের প্রথম বড় কোনো হিট সিনেমা।

এরপর বেশ কিছু ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন অজয়-টাবু। সেগুলো পেয়েছে জনপ্রিয়তাও। এরমধ্যে ‘থাকশাক’, ‘দৃশ্যম’, ‘গোলমাল এগেইন’, ‘দে দে পেয়ার দে’, ‘দৃশ্যম ২’, ‘ভোলা’ উল্লেখযোগ্য।