images

বিনোদন

কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনা নিয়ে সিনেমা, রাগে ফুঁসছেন সালমান 

বিনোদন ডেস্ক

০৩ জুন ২০২৬, ১২:২৩ পিএম

দুটি কৃষ্ণসার হরিণ শিকার যেন সারাজীবনের কান্নার কারণসালমান খানের। এজন্য আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে হয়েছ। প্রাণনাশের হুমকি গরম নিশ্বাস ফেলে কাঁধে। এবার ঘটনাটি নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘কালা হরিণ’ সিনেমা। তবে ভাইজানের মত নেই এতে। রীতিমতো ফুঁসছেন তিনি। 

জনি ফায়ারফক্স মিডিয়ার ব্যানারে তৈরি হচ্ছে এই ক্রাইম-থ্রিলার ও কোর্টরুম ড্রামা। নাম রাখা হয়েছে ‘কালা হরিণ’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির প্রথম পোস্টার। আগামী ২০ জুন মুক্তি পাবে ফার্স্টলুক। 

প্রযোজক জানান বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না সালমান। তার টিম থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে ছবিটির মুক্তি না দিতে। শুধু তা-ই নয়, অভিনেতার টিম থেকেও নাকি হুমকি দেওয়া হচ্ছে এই ছবি নিষিদ্ধ করার।

কৃষ্ণসার হরিণ শিকারের পর থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের চক্ষুশূল সালমান। মাঝে মাঝেই টাইগারকে হত্যার হুমকি দেন তিনি। এ তারকার বাড়িতে গুলি ছোঁড়ার পেছনেও হাত রয়েছে তার। দুটি চরিত্রই দেখা যাবে সিনেমায়।

প্রযোজক বলেন, ‘১৯৯৮ সালে জোধপুরের কাকানি গ্রামে সলমন খানের কৃষ্ণসার শিকারের অভিযোগ নিয়ে একটি রহস্য-রোমাঞ্চমূলক ছবি হবে। লরেন্স বিশ্নোই এবং সলমন খানের দ্বন্দ্বটি চিত্রায়িত করা হয়েছে। শুটিং হয়েছে উত্তরপ্রদেশের সম্ভল, মোরাদাবাদ এবং অন্যান্য শহরে।’

১৯৯৮ সালে সালমান খানের ওপর রাজস্থানের যোধপুরে ছবির শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। সে সময় তিনি যোধপুরের কাছে মাথানিয়ার বাওয়াদে সুরজ বারজাতিয়ার ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং করছিলেন। 

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন সালমান খান। যোধপুর জেলার মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরে সাজা ঘোষণা করেন। তবে ওই মামলায় অভিযুক্ত সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাবু, নীলম এবং দুষ্যন্ত সিংকে খালাস দেওয়া হয়।