বিনোদন ডেস্ক
২৯ মে ২০২৬, ০৪:৩৪ পিএম
পরিচিতি পেতে হেন কাজ নেই করেননি। নগ্ন হতে চেয়েছেন, নিজের মৃত্যুর সংবাদ নিজেই ছড়িয়েছেন। ভাইরাল হয়েছেন বটে। সঙ্গে হজম করতে হয় লোকের গালমন্দও। এবার সেসব থেকে বিরত রাখতে নেটিজেনদের অনুরধ পুনম পাণ্ডের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ক্যারিয়ারের ১৪ বছর হয়ে গেলেও কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়নি পুনমের।উল্টো জুটেছে বিস্তর সমালোচনা। এ নিয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি।
তার কথায়, ‘‘আপনারা একটু ভাবুন, আমিও তো একটা মানুষ। আমি সব সময়ে কাজ চেয়েছি। ১৪ বছর আগে যখন ইন্ডাস্ট্রিতে পা রাখি, তখনও কাজের খোঁজে ছিলাম। এখনও কাজ খুঁজছি। আমি সব সময়ে একটাই কথা ভাবি, আর কী করলে লোকের নজরে পড়ব।’’
পুনমের অনুরোধ, তাঁকে নিয়ে যেন কেউ মনের মধ্যে কোনো ধরনের খারাপ ধারণা পোষণ না করেন। শুধু তা-ই নয়, সামাজিকমাধ্যমে তাঁকে অহেতুক যাতে গালিগালাজ না করা হয়, সে আর্জিও জানান।
পুনম প্রথম আলোচনায় আসেন ২০১১ সালে। ২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বে ভারত ক্রিকেট বিশ্বকাপ জেতে। ফাইনাল ম্যাচের আগে পুনম ঘোষণা দিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তবে ভারত জিতলেও নগ্ন হননি পুনম।
তবে সেসময় ওই ঘোষণা দিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন পুনম। পরের বছর নাম লিখিয়েছিলেন বলিউডে। অভিনয় করেছিলেন ‘নাশা’ সিনেমায়। এছাড়া ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি।