images

বিনোদন

‘মানসিকভাবে খুন করা হলো মানুষটাকে’

বিনোদন ডেস্ক

২৯ মে ২০২৬, ০৩:৪৭ পিএম

টলিউড পরিচালক অনীক দত্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছে কেওড়াতলার শ্মশানে। টলিপাড়ার বিখ্যাতরা উপস্থিত ছিলেন। কিন্তু কোথাও দেখা যায়নি অনীকের সিনেমার সত্যজিৎ জিতু কমলকে। 

এনটিওয়ান স্টুডিওর বাইরে দাঁড়িয়ে ছিলেন জীতু। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, “মানসিকভাবে খুন করা হলো মানুষটাকে। সামনে থেকে দেখেছি, কীভাবে ছবি আটকে দেওয়া হয়েছে। কীভাবে মানসিক অত্যাচার করা হয়েছে। কোনো প্রযোজক এলে তাঁকে বলে দেওয়া হতো যেন ওঁনার সঙ্গে কাজ না করেন। ইন্ডাস্ট্রির অনেক মানুষ তৎকালীন সরকারকে খুশি করতে গিয়ে অনীকদার বিরুদ্ধে কথা বলতেন। সে অবশ্য আমার বিরুদ্ধেও বলে। তাতে আমার কিছু যায় আসে না।”

জীতুর কথায়, “পাপ-পুণ্য সবকিছুর খতিয়ান দিয়ে শেষে এই শ্মশানেই সবাইকে আসতে হবে। একটাই অনুরোধ করছি, প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। নতুন সরকারের কাছে আর্জি, প্রতিহিংসা যেন বন্ধ হয়। অনেকে এখন অনীকদার প্রশংসা করছেন। কিন্তু তাঁরাই সমালোচনা করেছেন এক দিন।”

মৃত্যুর আগের দিন জীতুর সঙ্গে কথা হয় অনীকের। নতুন একটি কাজ নিয়ে ছিল সে আলোচনা। জানিয়ে রুদ্রনীলের কাছে অভিনেতার অনুরোধ, অনীকের যেসব ছবি চলতে দেওয়া হয়নি সেসব যেন দেখানো হয়। 

গেল ২৭ মে দুপুরে বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান অনীক দত্ত। তার একটি সুইসাইড নোটও মিলেছে। যেখানে লেখা, “মৃত‍্যুর জন‍্য কেউ দায়ী নয়।” ঘটনাস্থল থেকে পাওয়া গেছে, একটি স্লিপার্স।