images

বিনোদন

প্রকাশ পেল রফিক সাদীর ‘হাসি’ 

বিনোদন ডেস্ক

২৭ মে ২০২৬, ১১:৫৬ এএম

ঈদ উপলক্ষে ব্যস্ত হয়ে ওঠে সংগীতাঙ্গন। শিল্পীরা প্রকাশ করেন নতুন নতুন গান। এবারও ব্যতিক্রম হয়নি। কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ পেল ‘হাসি’ শিরোনামের একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রফিক সাদী। 

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা-সুর-সংগীত রফিক সাদী নিজেই করেছেন। র স্টুডিওর ব্যানারে গানটি মুক্তি পেয়েছে গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গান প্রসঙ্গে রফিক সাদী বলেন, ‘গানটি মুলত ব্লুজ রক ঘরানার। বৈশ্বিক বাস্তবতায় মানুষ একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের পরিবেশ আমাদের চরম বাস্তবতা আর চাওয়া পাওয়ার অসীম দৈরথে মানসিক স্বাস্থ্য কার কেমন? আমাদের বেড়ে উঠা ভালোবাসার মানুষটাকে আঁকড়ে থাকা।’

তিনি আরও বলেন, ‘অনেক অভিমানের নীলচে চূড়ায় থেকেও বেদনার অনুরণে তবু ফিকে রঙে হাসতে চাই। প্রতিটি শিশু হেসে খেলে বেড়ে উঠুক। এমনি ধারণা থেকে গানটি করা।’

কথা নির্ভর গান করেন রফিক সাদী। তার পোয়েট্রি সংগুলো বেশ প্রশংসিত। এরমধ্যে ভালো থেকো ফুল, একা, টুয়েন্টি ইয়ার্স, ক্লান্ত পথিক, ক্যামেলিয়া উল্লেখযোগ্য।