images

বিনোদন

নীরবতা ভাঙলেন সাবিলা, শাকিবকে নিয়ে দিলেন সাফ জবাব! 

বিনোদন ডেস্ক

২৩ মে ২০২৬, ০১:৫৮ পিএম

‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার নিয়ে উন্মাদনা যখন তুঙ্গে তখন নীরব ছিলেন সাবিলা নূর। টু শব্দটি করেননি। বিষয়টি নিয়ে ফিসফাস চলছিল কৌতূহলীদের মধ্যে। অনেকে পাচ্ছিলেন রহস্যেরও গন্ধ। তখন সরব হলেন সাবিলা। শাকিবকে নিয়ে দিলেন সাফ জবাব! 

আজ শনিবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন সাবিলা। সেখানে ‘রকস্টার’-এর আগুনের সঙ্গে অন্তরঙ্গভাবে দেখা যাচ্ছে মীরাকে। সঙ্গে অভিনেত্রীর স্পষ্ট বার্তা, ‘যত ফুল-ই থাকুক, দিন শেষে আগুন শুধুই মীরার।’

703811941_1542122417275556_8371054328266943639_n

এদিকে দ্বিতীয় টিজারে আগুনের সঙ্গে সাবিলা ছাড়াও একাধিক নারীকে দেখা গেছে। এতে নেট মাধ্যমে শুরু হয় চর্চা। এত ফুলের ভিড়ে দিন শেষে কার আঁচলে বাধা পড়বে আগুন ওঠে প্রশ্ন। মীরা রূপী সাবিলা যেন তার জবাব-ই দিলেন। 

টিজারের দিন দুয়েক পর নতুন ছবি দিয়ে সরব হওয়াটাকে নেটিজেনরা ভিন্ন  রকম প্রমোশন বলে মনে করছেন। কেননা শুরু থেকেই রকস্টারের প্রমোশনে ভিন্নতা দেখা গেছে। টিজারের আগে প্রকাশ করা হয়েছে অ্যানিমেটেড অ্যানাউন্সমেন্ট টিজার। এরপর এসেছে একাধিক টিজার। 

671853848_1505108810982489_7861605037140888203_n_(1)

‘রকস্টার’ নির্মাণ করেছেন আজমান রুশো। বানানো হয়েছে সান কমিউনিকেশনের ব্যানারে। আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, পান্থ কানাই প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি।