images

বিনোদন

নাম বদলে ফেললেন দেবের প্রেমিকা রুক্মিণী 

বিনোদন ডেস্ক

১১ মে ২০২৬, ০১:১২ পিএম

দেবের হাত ধরে টলিউডে উত্থান রুক্মিণী মৈত্রের। নায়িকার পাশাপাশি অভিনেতার প্রেমিকা হিসেবেও সমান পরিচিতি। সম্পর্ক ক্যারিয়ার— দুই দিয়েই আলোচনায় থাকেন। এবার চর্চায় টীণী নাম বদল করে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে আগাগোড়া বদলে রুক্মিণী মৈত্র থেকে অন্যকিছু হননি। শুধু পদবী মৈত্র থেকে একটি অক্ষর ছেটেছেন। ‘এমএআইটিআরএ’ (MAITRA)-এর পরিবর্তে এখন ‘এমএআইটিআর’ (MITR)।

dev_rukmieni_20250703_141320818

তবে নাম বদলের কারণ জানাননি রুক্মিণী। হতে পারে নিউমরোলজি তথা সংখ্যাতত্ত্বের কারণে বদলেছেন নাম। এ রীতি ভারতীয় ইন্ডাস্ট্রিতে বিষয়টি নতুন না। বলিউডের একাধিক তারকা নিজের নাম বদলেছেন।

এর আগে অজয় দেবগন তার পদবি থেকে ‘a’ বাদ দিয়ে ‘Ajay Devgan’ থেকে ‘Ajay Devgn’ করেন। রাজকুমার রাও তাঁর নামের বানানে অতিরিক্ত একটি ‘m’ যোগ করে ‘Rajkumar’ থেকে ‘Rajkummar’ হয়েছেন। একই পথে হেঁটেছেন করিশমা কাপুরও, ‘Karishma’ থেকে ‘Karisma’ হয়েছেন।

rukmini-maitra-68beb554597ed

সবশেষ রুক্মিণীকে দেখা গেছে ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমায়। এবার তাকে দেখা যাবে বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমায়। বিপরীতে থাকবেন দেব। এছাড়া ‘দ্রোপদী’ সিনেমায় কাজের কথা রয়েছে তার। পরিচালক রামকমল মুখোপাধ্যায়।