images

বিনোদন

মাকে কেউ বললেন রানি, কেউ বললেন ভরসা 

বিনোদন ডেস্ক

১০ মে ২০২৬, ০১:২৮ পিএম

আজ ১০ মে সামাজিক মাধ্যম যেন হয়ে উঠেছে মায়ের গল্প বলার খেরোখাতা। সন্তানেরা সেখানে লিখছেন মাকে নিয়ে না বলা কথা, প্রকাশ করছেন ভালোবাসা। বিনোদন অঙ্গনের তারকারাও আছেন এই দলে।

এক সময়ের সুপারস্টার ওমর সানী মায়ের একটি দুর্লভ ছবি প্রকাশ করে লিখেছেন, ‘১৯৯৫ সাল একদিন আমার বাসায় ডিওএইচ মহাখালী, আমি ও মৌসুমী সিদ্ধান্ত নেই বিয়ে করব। তখন অনেক ভেবেচিন্তে আমার মা কাজী ডেকে আমাদের বিবাহ দেন, সেখান থেকে আজ অব্দি একসাথে আছে আলহামদুলিল্লাহ।’  

695177608_1713166359837583_5924744059359129983_n

এরপর লেখেন, ‘কিন্তু আমার মা আছে দুনিয়াতে নেই। বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য। আর এই দুর্লভ ছবি আপনাদের দিলাম, মা আমি অনেক মিস করি আই লাভ ইউ মা।’

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসও মা দিবস নিয়ে লিখতে চেপেছেন কিবোর্ড। একটি প্রতীকী ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।’  

694810660_10214360474323530_577661781639746566_n

এদিকে আজ বিদ্যা সিনহা মিম মায়ের জন্মদিন। মাকে তার জীবনের রানি হিসেবে সম্বোধন করেছেন। একাধিক ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা। আমার জীবনের রানি।’

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া মায়ের সঙ্গে ছবি প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রতিদিনই মা দিবস, এবং প্রত্যেক মা-ই প্রতিদিন সুখ পাওয়ার যোগ্য।’

696975086_1627904332675955_706048714003266071_n

সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, ‘তুমি সুন্দর, তুমি শান্তি, তুমি শক্তি, তুমি ভরসা, তুমি ভালোবাসা। শুভ মা দিবস আম্মু।’ এছাড়াও তারকাদের অনেকে মাকে নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।