images

বিনোদন

রবীন্দ্রজয়ন্তীতে বহুমাত্রিকের আয়োজন ‘আমি তোমাদেরই লোক’

নিজস্ব প্রতিবেদক

০৮ মে ২০২৬, ১১:৪৭ পিএম

রাজধানীর পান্থপথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বহুমাত্রিক ফাউন্ডেশন।

শুক্রবার (৮ মে) বিকেলে পান্থপথে মাদল শস্যভাণ্ডারে অনুষ্ঠিত এ আয়োজনের প্রতিপাদ্য ছিল— ‘আমি তোমাদেরই লোক’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বহুমাত্রিক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, সাধারণ সম্পাদক শাকিল মাহবুব, নাটোর লালপুর বহুমাত্রিকের সভাপতি আরিফসহ সংগঠনের অন্য সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সদস্য সুমিত পাল। এ ছাড়া আবৃত্তি পরিবেশন করেন লায়লা নারগিস পলি, শামিমা আক্তার মলি, আল নোমান ও ফৌজিয়া হিয়া। সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী বাংলা। আবৃত্তি করে শোনায় যমজ দুই বোন আয়রা ও আয়জা। গান পরিবেশন করেন ঢাকা কমিটির সভাপতি রোকেয়া ইয়াসমিন বর্ণা এবং প্রশিক্ষণ সম্পাদক অসীম রায়।

robindrajoyonti_dhakamail

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর–এর কালজয়ী গানের সঙ্গে একক নৃত্য পরিবেশন করেন সংগঠনের সহসভাপতি রওনক ফেরদৌস রাকা। পরে অতিথিদের সামনে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন শামিমা আক্তার মলি, আসমা সাদিয়া ও উর্বশী।

সংগঠনের সদস্য সুইটি কবির উপন্যাস শেষের কবিতা থেকে অংশবিশেষ পাঠ করেন। আর গীতাঞ্জলি থেকে ‘আবার এসেছে আষাঢ়’ আবৃত্তি করেন মোহতারিমা রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাইদুজ্জামান রওশন। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলতে পেরেছেন- ‘আমি তোমাদেরই লোক’, বহুমাত্রিকের সদস্য হিসেবে আমরাও যেন সমাজের নানা কল্যাণমূলক কাজ করে বলতে পারি— আমি তোমাদেরই লোক।’

এ ছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন জুহি, মনিরা মনি, রাকা, উর্বশী, আলিসা, সহাগ বাবু, সাদিয়া, আকাশ, রিয়া, কাজল, মুকিত, নাওমি, মৌরি, বেলাল, রামিম, সুবিমল চাকমা, আশিক, আনন্দময়ী, দোলন ও সাথী।

এমআই