images

বিনোদন

কণ্ঠশিল্পী বাদশা বুলবুল অসুস্থ, চাইলেন দোয়া 

বিনোদন ডেস্ক

০৬ মে ২০২৬, ০৫:৫২ পিএম

নব্বই দশকের জনপ্রিয় সংগীত শিল্পী বাদশা বুলবুল। বেশ কিছু দিন ধরে অসুস্থ তিনি। আগামীকাল (বৃহাস্পতিবার) নিউইয়র্ক সময় সকাল ৭ টায় তার হার্টে তিনটি রিং পরানো হবে। খবরটি সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন গায়ক। 

নিউ ইয়র্ক থেকে বাদশা বুলবুল বলেন, 'কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। এরমধ্যে ডাক্তার হার্টের এনজিওগ্রাম করার জন্য বলেছেন । তিনটি ব্লক পাওয়া গেছে। আগামীকাল তিনটি রিং পরানো হবে। আমার ভাই বন্ধু ও সবার কাছে দোয়া চাই। সুস্থ যেন সবার কাছে ফিরতে পারি।'

বাদশা বুলবুলের গানে হাতেখড়ি মায়ের কাছে। শুরুটা ফোক গান দিয়ে হলেও তার জনপ্রিয়তা মূলত আধুনিক গানে।

তার কণ্ঠে উল্লেখযোগ্য জনপ্রিয় কয়েকটি গান হলো 'যে আমায় দু:খ দিল', 'আমি আসবোই', 'সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি', 'অন্তরে তুমি ', 'কত ভালোবাসি'।