images

বিনোদন

আসছে শিল্পী সমিতির নির্বাচন, সভাপতি প্রার্থী হবেন বাপ্পারাজ! 

বিনোদন প্রতিবেদক

০৬ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হতে যাচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। 

এ প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দেননি বাপ্পারাজ। ঢাকা মেইলকে এক খুদে বার্তায় জানান, অফিসিয়ালি ফাইনাল হোক তারপরে জানাব। এদিকে একাধিক সূত্র জানিয়েছে, বাপ্পারাজ সভাপতি পদে আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

বাপ্পারাজ ও মুক্তি এক প্যানেল থেকে নির্বাচন করলেও অন্যটিতে সভাপতি প্রার্থী থাকবেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন জয় চৌধুরী।

এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। এ পরিষদের মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে।

গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই হিসাবে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।