images

বিনোদন

মেট গালায় তারকারা: কেউ পরেছিলেন বিছানার চাদর, কারও হাতে ছিল আম! 

বিনোদন ডেস্ক

০৫ মে ২০২৬, ০৪:০৫ পিএম

ফ্যাশন দুনিয়ার অন্যতম ইভেন্ট মেট গালার ৭৮তম আসরে বসেছিল তারার মেলা। কার্পেটে নিজেদের মেলে ধরতে তারকাদের কেউ গায়ে চাপিয়েছিলেন বিছানার চাদর, কারও কোলে ছিল পুতুল, কেউ হাতে আম নিয়ে ঘুরছিলেন! 

অবাক করা সাজে হাজির হয়েছিলেন রোমানিয়ার চিত্রশিল্পী মারিয়া জারদোয়া। সারাটিক্ষণ তিনি পুতুল কোলে নিয়ে ঘুরেছেন। আসলে সেটি ছিল গালায় আমন্ত্রিত এ অতিথির পোশাকেরই অংশ। পুতুল খেলার দিনগুলোর কথা মনে করিয়ে দিতেই এমন সাজে এসেছিলেন ৪৫ বছরের এ চিত্রশিল্পী। 

মার্কিন সুপারমডেল, উদ্যোক্তা ও ফিলানথ্রপিস্ট কার্লি ক্লাসের সাজ পোশাক ছিল আরও দেখার মতো। কেউ বলেছেন বিছানার চাঁদর গায়ে এসেছেন কার্লি। আবার কারও মন্তব্য আস্ত রসুনে নিজে সেঁধিয়েছেন তিনি। এমন বাহারি ছিল তার পোশাক। 

অন্যদিকে রিয়ানা এসেছিলেন যেন জীবন্ত শিল্পকর্ম হয়ে! লিকুইড, মেটালিক, ফিউচারিস্টিক, ড্রামাটিক, স্ট্রাকচার্ড গাউনে অনেকে চলন্ত আর্টওয়ার্কও বলেছেন তাকে। সঙ্গে ছিলেন শিল্পীর জীবনসঙ্গী এএসএপি রকি।

বিশ্বসেরা মডেলদের মধ্যে অন্যতম আদুন আকেচের পোশাকটি ছিল বেশ অর্থবহ। কালো রঙয়ের সে গাউনে বসানো ছিল হাতে বানানো এক হাজাড় লিলি ফূল। পেটের কাছের ফুলগুলো প্রতিনিধিত্ব করেছে  গর্ভাবস্থা ও নবজন্মের। 

দক্ষিণ আফ্রিকান পপস্টার টাইলা হাজির হয়েছিলেন ন্যাকেড থিমে। ঊর্ধ্বাঙ্গে জড়িয়ে ছিল হীরা আর চেইন। অন্যদিকে মার্কিন অভিনেত্রী চেজ ইনফিনিটির গাউন যেন ছিল আস্ত চিত্রশিল্প! ১৫ লাখ চুমকিও বসানো ছিল তাতে।

গালায় দ্যুতি ছড়িয়েছেন আম্বানিদের মেয়ে ইশা আম্বানিও। শাড়িতে তুলে ধরেছেন ভারতীয় লোকশিল্প। তবে সবার চোখ আটকে ছিল ১৮০০ ক্যারেটের বেশি হীরা, পান্না এবং দামী পাথর বসানো ইশার ব্লাউজটিতে। ইশাকে দেখে মনে হয়েছে হাতে আম নিয়ে ঘোরাফেরা করেছেন তিনি। মূলত সেটি ছিল আমের আদলে তৈরি হাতব্যাগ। 

আরআর