images

বিনোদন

সিনেমা নির্মাণ করবেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা

বিনোদন ডেস্ক

০২ মে ২০২৬, ০৩:৪১ পিএম

‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রে অভিনয় করে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছেন যে দর্শক ভুলে গেছেন তার নাম জিয়াউল হক পলাশ। কাবিলা নামেই পেয়েছেন পরিচিতি। এ অভিনেতা হিসবে সবাই চিনলেও নির্মাতা হতে শোবিজে এসেছিলেন তিনি। এখনও বাঁচিয়ে রেখেছেন স্বপ্ন। এবার দিলেন সিনেমা নির্মাণের ইঙ্গিত। 

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে পলাশ জানান, চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি ইতিমধ্যে দুটি গল্পের কাজ গুছিয়ে রেখেছেন। তবে সরাসরি সিনেমা নির্মাণের আগে তিনি একটি ফিকশন, একটি ওয়েব ফিল্ম ও একটি ওয়েব সিরিজ পরিচালনা করবেন। এরপরই বড় পর্দার কাজে হাত দেবেন। জেড আই ফয়সাল প্রযোজিত এই বিশেষ পডকাস্টটি আজ শনিবার (২ মে) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।

পলাশের সমাজসেবামূলক কর্মকাণ্ডও আলোচনায় এসেছে। তার প্রতিষ্ঠিত ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে চট্টগ্রামে নির্মিত হচ্ছে ব্রেস্ট ফিডিং সেন্টার ‘যতন’, যার কাজ প্রায় শেষ পর্যায়ে। পডকাস্টে তিনি তার এই মানবিক প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেছেন।