images

বিনোদন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে

বিনোদন ডেস্ক

২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম

বিগ বস তেলেগু খ্যাত জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার (২৬ এপ্রিল) হায়দরাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশন (সিসিএস) ভুক্তভোগী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াইভি ধর্মেন্দ্রর বাবা সত্যনারায়ণ ৯ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন। 

প্রতারণা ও প্রাণনাশের হুমকি মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন

অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে ২০২৫ সালের মধ্যে অভিনেত্রী আশু বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর ছেলের কাছ থেকে ধাপে ধাপে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন। ধর্মেন্দ্র ও আশুর পরিচয় হয়েছিল ২০১৮ সালে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

image

অভিযোগে আরও জানানো হয়েছে, সম্পর্কে থাকাকালীন ধর্মেন্দ্রর টাকায় কেনা দামি গাড়ি, প্রায় পাঁচ কেজি স্বর্ণ এবং একাধিক ফ্ল্যাট নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেন এই অভিনেত্রী। কিন্তু এরপর বিয়ের কথা আসতেই তিনি ছলচাতরী শুরু করেন। পাশাপাশি আশু রেড্ডির বোনের বিরুদ্ধেও ৫০ লাখ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে।

অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

হায়দরাবাদের অপরাধ দমন শাখার ডিসিপি এস চৈতন্য কুমার মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশের ধারণা, এটি একটি লিভ-ইন রিলেশনশিপের মামলা। ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। 

image

আশু রেড্ডি তেলেগু বিগ বসের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। এর আগে মাদক সংক্রান্ত একটি ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল, যদিও তিনি তা অস্বীকার করেছিলেন। যদিও প্রতারণার অভিযোগের বিষয়ে অভিনেত্রী এখনও কোনো  মন্তব্য করেননি। 

ইএইচ/