images

বিনোদন

ডাক্তার দেখানোর অর্থ নেই, কাজের খোঁজে রাস্তায় ৮৬ বছরের অভিনেতা 

বিনোদন ডেস্ক

২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ এএম

এক সময়কার ব্যস্ত অভিনেতা হয়েও আজ হাত শুন্য বলিউডের দীনেশ হিঙ্গুর। মেটাতে পারছেন না চিকিৎসা ব্যয়। অগত্যা কাজ খুঁজতে রাস্তায় নেমেছেন ৮৬ বছর বয়সে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি এক ভিডিওবার্তায় বিষয়টি সামনে আনেন দীনেশ। তিনি জানান, নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হয় তাকে। কিন্তু হাত খালি। অর্থের জোগাড়ে কাজের খোঁজে বাইরে যেতে হয় তাকে।

এদিকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন এ অভিনেতা। ফলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ আরও প্রয়োজনীয় হয়ে পড়েছে তার জন্য। দীনেশের কথায়, ডাক্তাররা মাঝেমধ্যে ৫০০০ থেকে ৬০০০ টাকা ফি চান। আমাদের মতো চরিত্রাভিনেতাদের কাছে এত টাকা থাকে না। চিকিৎসার খরচ জোগাতে এখনও ডাক পড়লে তিনি ছোটখাটো কাজে অংশ নেন।

সাদাকালো যুগের অভিনেতা দীনেশ। রঙিন পর্দায়ও ব্যস্ত সময় কাটিয়েছেন অভিনয়ে। কৌতুক অভিনেতা হিসেবে দারুণ জনপ্রিয়তা ছিল। বলিউডের বাইরে দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন প্রবীণ এ অভিনেতা।