images

বিনোদন

নতুন সিনেমায় নাজিফা তুষি, সঙ্গে শ্যামল মওলা 

বিনোদন প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম

সিনেমা হলে চলছে নাজিফা তুষি অভিনীত প্রেশার কুকার। কোরবানি ঈদে আসছে রইদ। এরইমধ্যে যুক্ত হয়েছেন নতুন এক সিনেমায়। সুরাইয়া নামের সে সিনেমায় তুষির সঙ্গে দেখা যাবে শ্যামল মওলাকে।

সিনেমাটির পরিচালক রবিউল আলম রবি। জানা গেছে এরইমধ্যে ছবির দৃশ্যধারণ শুরু হয়েছে। তুষি বলেন, বিষয়টি নিয়ে আমি কিছু বলতে পারব না। পরিচালক বলবেন।

সংবাদমাধ্যমকে রবিউল আলম রবি বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই বিষয় আপাতত আর কোনো কথা বলতে চাই না। আমাদের প্রযোজক সিনেমাটির তথ্য শেয়ার করবে।’

‘সুরাইয়া’ নির্মাণ করা হচ্ছে শিবব্রত বর্মনের গল্প অবলম্বনে। এরইমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সুবাস ছড়িয়েছে। ছবির প্রকল্পটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারে নির্বাচিত হয়েছে। জায়গা করে নিয়েছিল দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম বাজারেও। 

সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ফজলে হাসান। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সরকার থেকে ৭৫ লাখ টাকা অনুদান পায় ‘সুরাইয়া’। ফ্রান্সের পিএএস থেকে চিত্রনাট্য উন্নয়নে পরামর্শক ও ওয়ার্কশপ সহায়তাও পেয়েছে ছবিটি।