images

বিনোদন

মেয়ের হাতে ‘প্রেগন্যান্সি কিট’, ফের মা হচ্ছেন দীপিকা 

বিনোদন ডেস্ক

১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম

বেশ কিছুদিন হলো গুঞ্জন চলছে— ফের মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তবে বিষয়টি নিয়ে কোনো শব্দ করেননি নায়িকা। রণবীর সিংও ছিলেন মুখে কুলুপ এঁটে। ফলে অনুরাগীদের অস্বস্তি কাটছিল না। এবার জল্পনা থামাতে এগিয়ে এলেন দীপিকা। সামাজিক মাধ্যমে এমন এক ছবি দিলেন যা দেখে বুঝে গেলেন মা হতে চলেছেন দীপিকা। 

আজ রোববার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন দীপিকা। সে ছবিতে মেয়ে দুয়ার হাতে দেখা যাচ্ছে প্রেগন্যান্সি টেস্ট কিট। ক্যাপশনে দুটি ইভেল আই ইমোজি দিয়েছেন অভিনেত্রী। এতে স্পষ্ট যে নিজেদের দ্বিতীয় সন্তানের আগমনের খবর এভাবেই আনুষ্ঠানিকভাবে জানালেন অভিনেত্রী।

Baby-no.-2-loading-Deepika-Padukone-Ranveer-expand-family-daughter-Dua-gets-promotion-to-big-sister

দীপিকার এমন পোস্টের পর থেকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে রণদীপের ভক্ত শিবিরে। মন্তব্যের ঘরে বিভিন্ন কমেন্ট করে যাচ্ছে। সহকর্মীরাও জানাচ্ছেন উষ্ণ অভিনন্দন। অভিনেতা ভূমি পেডনেকার লিখেছেন, ‘অভিনন্দন’। সামান্থা একাধিক হার্ট ইমোজি দিয়েছেন। 

২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর-দীপিকা। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের কন্যা দুয়ার জন্ম হয়। বছর দেড়েকের মাথায় দিলেন দ্বিতীয় সন্তান আগমনের ইঙ্গিত।

1606511446_5fc16b5626e61_ranveer-an-deepika

এদিকে বছরটা দারুণ যাচ্ছে রণবীরের। ধুরন্ধর সিনেমা দিয়ে হারানো ক্যারিয়ার টেনে তুলেছেন। পায়ের তলার মাটি ফের মজবুত তার। দীপিকা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন স্বামীর এই সাফল্য। এরইমধ্যে তাদের ব্যক্তিজীবনে আসতে চলেছে আরও এক সুখের মুহূর্ত।