Dhaka Mail Logo

বিনোদন

বিজয়ের পর রজনীকান্তের ‘জেলার ২’-এর দৃশ্য ফাঁস

বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’-এর ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। শুটিংয়ের কিছু দৃশ্য ছড়িয়ে পড়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে তামিল চলচ্চিত্র পাড়ায়।

রজনীকান্ত-ধানুষের বাড়িতে বোমা আতঙ্ক, প্রকাশ্যে এলো যে ঘটনা

অল্প সময়ের ব্যবধানে দুই তারকার সিনেমার দৃশ্য ফাঁস হওয়ার ঘটনায় ক্ষুব্ধ নির্মাতা ও ভক্তরা। পাইরেসি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রযোজনা সংস্থা সান পিকচার্স। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের অ্যান্টি-পাইরেসি টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। যারা এই ভিডিও শেয়ার করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনো সংবাদমাধ্যম বা ফ্যান পেজ যদি ফাঁস হওয়া ভিডিওটি প্রচার করে তাহলে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক হতে পারে। এর জন্য প্রযোজনা কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করতে চান রজনীকান্ত

এদিকে বিজয়ের ‘জন নায়গন’ ছবির কিছু দৃশ্য ফাঁসের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত এক ফ্রিল্যান্স অ্যাসিস্ট্যান্ট এডিটর। অন্য একটি সিনেমার কাজ করার সময় তিনি স্টুডিও থেকে গোপনে ‘জন নায়গন’-এর রিল চুরি করে তার সহযোগীদের কাছে পৌঁছে দিয়েছিলেন।

পরিচালক নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। প্রথম কিস্তিটি বিশ্বজুড়ে প্রায় ৬৫০ কোটি রুপির ব্যবসা করেছিল। রজনীকান্ত নিজেই জানিয়েছেন, সিনেমার দ্বিতীয় কিস্তির কাজ একদম শেষ পর্যায়ে। এখন শুধু মুক্তির তারিখ ঘোষণার অপেক্ষা। 

তথ্য সূত্র: মিড ডে 
 
ইএইচ/