images

বিনোদন

রণবীর সিংয়ের মতো হতে চাই, স্কুলের খাতায় লিখল ছাত্র

বিনোদন ডেস্ক

১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম

‘ধুরন্ধর’ সিনেমা রণবীর সিংকে শুধু খাঁদের কিনার থেকে টেনে তলেনি। বলিউডের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করতে অবদান রেখেছে। এবার এক খুদে ভক্ত স্কুলের খাতায় লিখল, রণবীর সিংয়ের মতো হতে চাই।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে একটি স্কুলের খাতার একটি ছবি ভাইরাল হয়েছে। ওই খাতায় রণবীরের হামজা চরিত্রের ছবি আঁকা। পাশে রয়েছে স্কুল ছাত্রের রণবীর হওয়ার বাসনা। 

হোমওয়ার্কের খাতায় প্রশ্ন ছিল, ‘বড় হয়ে কী হতে চাও?’ উত্তরে সবাইকে হতবাক করে স্কুল পড়ুয়া কাঁচা হাতে লিখেছে, “ভবিষ্যতে আমি রণবীর সিংয়ের মতো অভিনেতা হতে চাই। উনি যেমন দক্ষ অভিনেতা, তেমনই ভীষণ পরিশ্রমী মানুষ। আমি যে কোনো চরিত্রে অভিনয় করতে পারি। কারণ আমি গান-নাচও ভীষণ পছন্দ করি।”

উত্তরটি ভালোভাবে নিয়েছেন শিক্ষক। খুদের মজার উত্তরে সন্তুষ্ট হয়ে সেখানে ‘গুড’ লিখে দিয়েছেন ক্লাস টিচার। আর সেই ছবিই এখন নেটভুবনবে দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে।

মুক্তির সঙ্গে সঙ্গে বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধুরন্ধর ২’। ২০ দিন পেরিয়েও থামেনি দাপট। একের পর এক রেকর্ড ভেঙে আয়ের ঘরে তুলে নিয়েছে মোটা অর্থ।