বিনোদন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম
ঘোষণার পর থেকেই বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের নতুন সিনেমা ‘নাগজিলা’ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। মৃগদীপ সিং লাম্বা পরিচালিত ছবিটি আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ভক্তদের জন্য মন খারাপের খবর হলো, এ বছর ছবিটি মুক্তি পাচ্ছে না।
কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কারিনা
সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ‘নাগজিলা’ ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে গত মার্চ মাসে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও তাদের আসন্ন কাজের তালিকায় ছবিটির নাম ঘোষণা করেছিল।

সিনেমায় কার্তিককে একজন ইচ্ছেধারী নাগ চরিত্রে দেখা যাবে। ছবিটির পোস্টার শেয়ার করে গত বছরের এপ্রিলে কার্তিক লিখেছিলেন, ‘মানুষকে নিয়ে বানানো সিনেমা অনেক দেখেছেন, এবার সাপের সিনেমা দেখুন। নাগজিলা- নাগ লোকের প্রথম পর্ব।’
কার্তিক আরিয়ানকে বিয়ে করলেন শ্রীলীলা!
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন করণ জোহর, মহাবীর জৈন, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, মৃগদীপ সিং লাম্বা এবং নীতু এম জৈন। চিত্রনাট্য লিখেছেন গৌতম মেহরা। প্রযোজক করণ জোহরের সঙ্গে অভিনেতা কার্তিকের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে ২০২৫ সালে এই জুটির ‘তু মেরি ম্যায় তেরা’ মুক্তি পেয়েছিল। ছবিটি বক্স অফিসে মুখ থুবড় পড়লে করণ ও কার্তিকের মধ্যে মনোমালিন্যের গুঞ্জন ওঠে। পরে জানানো হয় তাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই। তারা নিয়মিত কাজ চালিয়ে যাবেন।

এদিকে কার্তিক আরিয়ান বর্তমানে ব্যস্ত রয়েছেন পরিচালক অনুরাগ বসুর নতুন প্রজেক্ট নিয়ে। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। এ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা।
ইএইচ/