images

বিনোদন

বৈশাখে স্কুলের প্রোগ্রামে নাচ-গান করতাম: বিদুষী বর্ণিতা

রাফিউজ্জামান রাফি

১৪ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

পয়লা বৈশাখকে ঘিরে উৎসবের আমেজ দেশজুড়ে। তবে কাজের ব্যস্ততায় এবার বৈশাখের পরিকল্পনা করতে পারেননি লাক্স সুপারস্টার বিজয়ী বিদুষী বর্ণিতা। ঢাকা মেইলের সাথে একান্ত আলাপচারিতায় এ কথা জানিয়েছেন তিনি।

বর্ণিতা জানান, গেল কয়েকদিন ধরে কাজের চাপে দম ফেলার সময় পাচ্ছেন না। তবে ইচ্ছে আছে, শাড়ি পরে মায়ের সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার।

image

শৈশবের বৈশাখ উদযাপন নিয়ে বর্ণিতা বলেন, ‘আগে বৈশাখ মানে স্কুলের প্রোগ্রাম। স্কুলের প্রোগ্রামে নাচ-গান করা হতো। আমি স্কুলের প্রেফেক্ট ছিলাম, তাই বৈশাখের অনুষ্ঠানের আয়োজনগুলো আমাকে সামলাতে হতো। স্কুল থেকে এইচএসসি শেষ করা পর্যন্ত এই ব্যস্ততা প্রতিবারই থাকত।’

ফেস ভ্যালু না থাকায় একসময় প্রতিভার স্বীকৃতি পাইনি: বিদুষী বর্ণিতা

তিনি যোগ করেন, ‘ছোটবেলায় খুব একটা ঈদ বা বৈশাখ পালন করা হতো, তা না। তবে আমি যখন রাজশাহীতে যেতাম, তখন পরিবারের সবার সাথে মিলেমিশে উৎসবগুলো উদযাপন করা হতো। কিন্তু ঢাকায় থাকাকালীন মায়ের সাথে বাসায় বসে রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করতাম বা কখনও যদি একটু ঘুরতে ইচ্ছে হলে বাইরে যেতাম।’

bornita

সবশেষে বর্ণিতা বলেন, ‘বৈশাখী মেলার অভিজ্ঞতা খুব একটা নেই। তবে একবার রাজশাহীতে গিয়ে মেলায় নাগরদোলায় চড়েছিলাম—ছোটবেলার স্মৃতি বলতে এতটুকুই মনে আছে।’