images

বিনোদন

তারেক আনন্দের কথায় শিল্পী বিশ্বাসের বৈশাখের গান 

বিনোদন ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

বৈশাখকে ঘিরে সংগীতাঙ্গনে বেড়েছে ব্যস্ততা। বাঙালির প্রধান ও সর্বজনীন এ উৎসব উপলক্ষে আসছে নতুন নতুন গান। তারই ধারাবাহিকতায় প্রকাশ পেল সংগীতশিল্পী শিল্পী বিশ্বাসের গান ‘আনন্দের বৈশাখ’। 

শাড়িতে নারী সুন্দর পাঞ্জাবিতে নর, রঙিন সাজে সেজেছে গ্রামগঞ্জ শহর— এমন কথামালায় সাজানো এ গানের কথা লিখেছেন তারেক আনন্দ। গানটির সুরের পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন এএন ফরহাদ। 

শিল্পী বিশ্বাস বলেন, ‘তারেক আনন্দ আমার পছন্দের গীতিকারদের একজন। বাঙালির প্রাণের এ উৎসব উপলক্ষে তার লেখা গান গাইতে পেরে খুব ভালো লাগছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’

669746893_1630769995286687_92713523357367847_n

এএন ফরহাদ বলেন, ‘গানের কথাগুলো অনবদ্য। শুনলে মনে হয় চোখের সামনে পহেলা বৈশাখ উদযাপনের ছবি দেখছি। আশা করি শ্রোতাদের নববর্ষের সঙ্গে দারুণভাবে যুক্ত করবে। শিল্পী বিশ্বাস চমৎকার গেয়েছেন। আমিও নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’ 

শিল্পী বিশ্বাসের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘আনন্দের বৈশাখ’। এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে গানটি।