images

বিনোদন

নববর্ষের বিশেষ আয়োজন ‘বৈশাখ এলো রে’

বিনোদন ডেস্ক

১২ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম

বাংলা নববর্ষে দুরন্ত টিভি’র বিশেষ আয়োজন ‘বৈশাখ এলো রে’। অনুষ্ঠানটিতে নেপথ্য কণ্ঠে নববর্ষের বিভিন্ন গান ও কবিতার সাথে কোরিওগ্রাফি করেছেন শিল্পীরা। ‘বৈশাখ এলো রে’ পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। অনুষ্ঠানটিতে নৃত্য পরিচালনা করেছেন মোহম্মদ হানিফ, কোরিওগ্রাফি করেছেন সাংস্কৃতিক সংগঠন‘সাধনা’-এর নৃত্যশিল্পীরা এবং নেপথ্যে কন্ঠ দিয়েছেন সুনিপুণ বড়–য়া চৌধুরী, ইরা রায় ও প্রাচ্য। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১লা বৈশাখ, দুপুর ১২টায় ও রাত ৮টায়।

এছাড়া পহেলা বৈশাখে দুরন্ত টিভিতে থাকছে উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা - সিজন ৩’। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ডাক্তার সফদার চৌধুরীর বাড়ির শিশুদের মধ্যে চলে নানা আয়োজন। এবারের আয়োজনে তারা প্রত্যেকেই তাদের দাদু সফদার চৌধুরীকে নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে উৎসব উদযাপন করতে চায়। এতে ঘটে বিশাল বিপত্তি। সেই বিপত্তি এবং এর জট খোলা নিয়েই দুরন্ত টিভির উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা - সিজন ৩’।

দুরন্ত টিভিতে ‘হৈ হৈ হল্লা সিজন - ৩’ নাটকটি প্রচারিত হবে পহেলা বৈশাখ সকাল ৯টায় ও রাত ৯টায়। নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন  শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্র্য, ঋ জুনি, কাওসার অন্যান্য চরিত্রে - আবুল হায়াত, শাহানাজ খুশী, ফরহাদ লিমন প্রমুখ। 

বিশেষ বিশেষ রান্না নিয়ে থাকছে দুরন্ত টিভির রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’। অনুষ্ঠানটিতে একজন শিশু তার মা অথবা বাবাকে সাথে নিয়ে আসে। তারা আনন্দ করে, একাল-সেকালের বৈশাখ উদযাপন নিয়ে গল্প করে। বৈশাখ স্পেশাল খাবার হিসেবে পাটিসাপটা পিঠা, সরিষা ইলিশ, ডাবের শরবত আয়োজন করে। এসবের পাশাপাশি বৈশাখী আমেজের অনুষঙ্গ হিসেবে খাবারে যোগ হয় রসগোল্লা, কদমা, নাড়–, মুড়ি-মুড়কিসহ নানান কিছু।

‘বানাই মজার খাবার মা বাবা আর আমি - সিজন ৩’ পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসার এবং সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে পহেলা বৈশাখ দুপুর ১২টা ৩০ মিনিটে ও বিকাল ৪টা ৩০ মিনিটে।