images

বিনোদন

মা হতে চলেছেন কারিশ্মা 

বিনোদন ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম

কদিন আগে দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর। এবার সন্তান জন্ম দিতে যাচ্ছেন বলিউডের আরেক অভিনেত্রী কারিশ্মা তান্না। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই দিয়েছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একগুচ্ছ ছবি পোস্ট করে দুই থেকে তিন হওয়ার খবর দিলেন সেলেব দম্পতি। কাউন্টডাউন শুরু, অগাস্টেই ভূমিষ্ঠ হবে তাদের প্রথম সন্তান।

preg

এর আগে ছোট জুতা, মম-ড্যাড লেখা টুপি পরে নানান ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হবু বাবা-মা বরুণ-কারিশ্মা। পোস্টে লিখেছেন, ‘মিরাকল ঘটতে চলেছে। আমাদের জীবনের সেরা উপহারটা পাব অগাস্টে।’ 

শিগগিরই পরিবারে নতুন সদস্যের আগমনের খবরে আনন্দ ছড়িয়ে পড়েছে কারিশ্মার সহকর্মী শুভানুধ্যায়ী মহলেও। শুভেচ্ছা জানিয়েছেন খুশি কাপুর। ২০১৭ সালে ‘মম’ ছবির সিক্যুয়েলে একসঙ্গে কাজ করেছিলেন তারা। এছাড়া দিয়া মির্জা থেকে জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহান প্রমুখ জানিয়েছেন অভিনন্দন।

Copy-Image-7

বিনোদন অঙ্গনে কারিশ্মার শুরু ছোটপর্দার মাধ্যমে। পরে বড়পর্দায় সুযোগ পান। ব্যবসায়ী বরুণের সঙ্গে ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন কারিশ্মা। পাঁচ বছর প্রথম সন্তান আসতে চলেছে তাদের।