images

বিনোদন

জামিন পেলেন নোবেল

বিনোদন ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম

অর্থ আত্মসাতের মামলায় জামিন পেলেন সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। আজ রবিবার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন বলেন, গত ২ এপ্রিল ধার্য তারিখে নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে ছিলেন আদালত। আজকে তার জামিন চেয়ে আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। তার কারামুক্তিতে কোনো বাঁধা নেই।

ভুল হয়েছে আবারও হইতে পারে, জামিন পেয়ে বললেন নোবেল

প্রতারণা মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী নোবেল

এর আগে গত ২ ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে একই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই পরোয়ানার পর গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৪ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন আদালত। 

এরপর গত ২ এপ্রিল আদালতে হাজিরা দিলে আসলে বাদীপক্ষে জামিন বাতিল চেয়ে আবেদন করে। নোবেল জামিনের শর্ত ভঙ্গ করেছে। এমনকি বাদীকে বাসায় নিয়ে মারধর করেছে। এই ঘটনায় আলাদা মামলাও হয়েছে। পরে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

Nobel_man

মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে গায়ক নোবেল ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। সেই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।

২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

ফের কারাগারে নোবেল

পিবিআইয়ের তদন্তের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারির ২০ দিনের মাথায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।  

ইএইচ/