বিনোদন ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। আগামী ৫ এপ্রিল ঢাকা ছাড়বেন তিনি। অভিনেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এক পোস্টে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’
সোহেল রানা-ফারুক-জসীমসহ যারা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখেছিলেন
১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রে পথ চলা শুরু। সিনেমাটি পরিচালনা করেন প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম।
১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন কিংবদন্তি এই অভিনেতা। এ সিনেমায় ‘সোহেল রানা’ নাম ধারণ করে অভিনয় করেন, যা পরবর্তীতে তার স্থায়ী পরিচয়ে রূপে নেয়।
নিজের মুক্তিযোদ্ধার সার্টিফিকেটকে ধিক্কার জানালেন সোহেল রানা
সোহেল রানা অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে ‘দস্যু বনহুর’, ‘গুনাহগার’, ‘মা’, ‘জীবন নৌকা’, ‘এপার ওপার’ এবং ‘লড়াকু’ বিশেষভাবে উল্লেখযোগ্য। বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে রোমান্টিক, অ্যাকশন এবং সামাজিক সব ঘরানার সিনেমাতেই সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
ইএইচ/