images

বিনোদন

পাপারাজ্জিদের দেখলেই কেন মেজাজ হারান জয়া— জানা গেল কারণ

বিনোদন ডেস্ক

০২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম

মাঝে মধ্যেই মেজাজ হারান জয়া বচ্চন। অন্য সময় যেমন তেমন ক্যামেরার ক্লিক ক্লিক শুনলে আর রক্ষা নেই। মেজাজ যেন সপ্তমে চড়ে তার। ফটো সাংবাদিকদের দেখে জয়ার রাগে ফেটে পড়ার কারণ খোঁজেন অনেকে। এবার তা ব্যাখ্যা করলেন পরিচালক বিবেক বাসওয়ানী।

জয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে বিবেকের। ক্যামেরার নেপথ্যে তিনি খুবই আন্তরিক মানুষ। সহজেই তার সঙ্গে কথা বলা যায় বলে জানান বিবেক। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “উনি একজন বড় তারকা। ওনার বেশিরভাগ ছবিই সফল। রণধীর কাপুর থেকে মনোজ কুমার, সকলের সঙ্গে উনি কাজ করেছেন। উনি খুবই মিষ্টি মানুষ।”

পাপারাজ্জিদের দেখার মেজাজ হারানোর কারণ ব্যাখ্যা করে বলেন, “আসলে ছবিশিকারিরা ওনাকে অনবরত উত্তেজিত করতে থাকেন। দুই-এক বার উনি সত্যিই মেজাজ হারিয়ে ফেলেছিলেন। তাই ছবিশিকারিরা এখন জানেন, ওনাকে কীভাবে রাগাতে হয়! ওনারা সেটাই করেন আর অভিনেত্রী উত্তেজিত হয়ে পড়েন। এটা যেন ছবিশিকারিদের জন্য একটা খেলায় পরিণত হয়েছে। তবে তেমন গুরুতর বিষয় এটা নয়।”

এদিকে শুধু ছবিশিকারিদের বেলায় না, সংসদেও মেজাজ হারান জয়া। এখানেও অভিনেত্রীকে সমর্থন দিলেন বিবেক। তিনি ম্নে করেন যেসব বিষয়ে সংসদে জয়া রাগ দেখান সেসব বিষয়ে এরকম আচরণ-ই উচিত।