images

বিনোদন

মুখ খুললেন যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার পরিচালক

বিনোদন ডেস্ক

০২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম

গ্রেফতারের পর মুখ খুলেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণন। তার বিরুদ্ধে আনা যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বালাকৃষ্ণনের দাবি তিনি নির্দোষ। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আদালত থেকে জেলে যাওয়ার সময় রণজিৎ সাংবাদিকদের জানান তিনি প্রমাণ করে দেবেন যে তিনি নির্দোষ।

image_20260401_155007442

গেল মঙ্গলবার গ্রেফতার করা হয় বালাকে। ওই দিনই তাকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। বর্তমানে কোচির একটি জেলে রাখা হয়েছে তাকে। দক্ষিণের এক অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে তাকে।

যদিও এবারই প্রথম না। বালার বিরুদ্ধে যৌন হেনস্তার আরও অভিযোগ রয়েছে। টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রও একই অভিযোগ এনেছিলেন তার বিরুদ্ধে। ২০২৪ সালে কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানান শ্রীলেখা।

ronjit_20260401_153655440

সেখানে তিনি দাবি করেন, ২০০৯ সালে ‘পালেরি মাণিক্যম’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়ার সময় রঞ্জিত তাকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন। এই মামলার প্রেক্ষিতে কেরালা হাইকোর্টে রঞ্জিত আগাম জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তার আবেদনটি খারিজ করে দেয়।