images

বিনোদন

বাসায় ডেকে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, গায়ক জাহিদ অন্তু কারাগারে

বিনোদন ডেস্ক

০২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গায়ক জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্তঃসত্ত্বা অবস্থায় নির্যাতনের অভিযোগ কুমার শানুর স্ত্রীর

এর আগে জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে কারাগারে আটকের আদেশ আদালত। প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার এ তথ্য জানিয়েছেন। 
 
আজ বৃহস্পতিবার গায়কের জামিন শুনানির কথা রয়েছে। 
image 

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে পরিচয় হয়। পরবর্তিতে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। সম্পর্কে ভেঙে গেলে দুইজনের মধ্যে যোগাযোগা বন্ধ হয়ে যায়। 

যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে অব্যাহতি

মামলায় বলা হয়েছে, জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলশানের জাহিদের বাসায় যান। সেখানে শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে জাহিদ তাকে মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয় বলে অভিযোগ এই শিক্ষার্থীর।
 
ইএইচ/