images

বিনোদন

যে কারণে ‘প্রিন্স’ নিয়ে ক্ষমা চাইলেন শাকিব খান

বিনোদন ডেস্ক

০১ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম

শাকিব খানের সিনেমা মুক্তিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়। অভিনেতার রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স’ মুক্তির পরও ছিল একই চিত্র। কিন্তু ডিসিপি জনিতে জটিলতার কারণে হতাশ হয়ে ঘরে ফিরে গেছেন মাল্টিপ্লেক্সের দর্শকরা। গতকাল (৩১ মার্চ)মঙ্গলবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখায় বিশেষ প্রদর্শনী শেষে শাকিব নিজেই ত্রুটির দায় স্বীকার করেছেন।  

একবারে শেষ হয়ে গেছি, শাকিবের 'প্রিন্স' নিয়ে হল মালিক

প্রদর্শনী শেষে ঈদে ‘প্রিন্স’উপভোগ করতে না পারায় ভকদের কাছে ক্ষমা চান শাকিব। তিনি বলেন, ‘পাঁচ দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না। তার পরও ২২টি শো। এটাই প্রিন্সের প্রতি দর্শকদের ভালোবাসা।’

ca1df040521f825cc80859d213ff28fe-69cca9c55c74c.jpg?jadewits

ডিসিপির ত্রুটি নিয়ে তিনি বলেন, ‘আমি যখন প্রিন্স সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল, এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময়স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এজন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছি। আমার পরবর্তী সিনেমাগুলোয় কাজের সময় ত্রুটিগুলো খেয়াল করব।’

অবশেষে স্টার সিনেপ্লেক্সে শাকিবের 'প্রিন্স', মুহূর্তেই টিকিট সোল্ড আউট

মেগাস্টার আরও বলেন, ‘কাজটি করতে গিয়ে শুরুতেই পারমিশন ঝামেলায় আমাদের তিন মাস চলে যায়। যার কারণে শিডিউলের বড় একটি অংশ সেখানেই ব্যাঘাত হয়। এরপর ঈদের আগের দিন পর্যন্ত শুটিং, সবকিছু মিলিয়ে সময় আমাদের পক্ষে ছিল না। তাই আমার পরবর্তী নির্মাতা ও প্রযোজকদের একাটি বিষয় বলব, প্ল্যান এ-র পাশাপাশি প্ল্যান-বি রাখার জন্য। তারপরও পরিপূর্ণ সিনেমাটি না দেখাতে পেরেও দর্শক যে ভালোবাসা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।’ 

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, নাসির উদ্দিন খান, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, ডা. এজাজুল ইসলাম প্রমুখ। 

ইএইচ/