বিনোদন ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম
শেষ যাত্রায় রাহুলের গায়ে জড়ানো থাকল তাঁর প্রিয় নীল-সাদা জার্সি। মঙ্গলবার (৩১ মার্চ) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অশ্রুসিক্ত নয়নে তাঁকে বিদায় জানাতে আসেন টলিউডের তারকারা। স্বজন ও সহকর্মীদের অশ্রুতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা। চিরবিদায় লগ্নে তাঁর মরদেহে সাদা কাপড়ের পাশাপাশি জড়িয়ে দেওয়া হয়েছিল তাঁর প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার জার্সি।
রাহুলের মৃত্যুতে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
রাহুল যে ফুটবলের অন্ধ ভক্ত ছিলেন, তা তাঁর পরিচিত মহলে সবারই জানা। প্রিয় দলের প্রতি তাঁর এই ভালোবাসা স্মরণে রেখেই পরিবারের পক্ষ থেকে শেষ বিদায়ে আর্জেন্টিনার জার্সিটি সঙ্গে দেওয়া হয়।

এর আগে ২৯ মার্চ শুটিংয়ের সময় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করার সময় পানিতে ডুবে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
বিয়ে, বিচ্ছেদ, ফের এক হওয়া— বৈচিত্রপূর্ণ ছিল রাহুল-প্রিয়াঙ্কার
২০০৮ সালের মুক্তিপ্রাপ্ত অভিনেতার 'চিরদিনই তুমি যে আমার' ছবিটি ব্যপক প্রশংসা পায়। দেড় যুগ পেরিয়ে গেলেও সিনেমার গানগুলো আজও সমান জনপ্রিয়। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বাস্তব জীবনের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

রাহুলের অভিনয় জীবনের যাত্রা শুরু হয়েছিল থিয়েটার নাটকের হাত ধরে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল প্রবল ঝোঁক। টেলিভিশন নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক ঘটে। এরপর নিজের মেধা ও সাবলীল অভিনয় দিয়ে দ্রুতই নির্মাতাদের নজরে আসেন। দীর্ঘ অভিনয় জীবনে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।
ইএইচ/