images

বিনোদন

কনসার্টে রেগে গিয়ে দর্শককে থুতু মারলেন জনপ্রিয় গায়ক

বিনোদন ডেস্ক

৩০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম

হায়দরাবাদের একটি লাইভ কনসার্ট চলাকালে দর্শকের দিকে থুতু ছুড়ে মারলেন জনপ্রিয় গায়ক অর্পিত বালা। শনিবার (২৮ মার্চ) শহরের একটি ক্লাবে পারফর্ম করার সময় এই ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কনসার্টের মধ্যেই দর্শকদের ভিড় থেকে কেউ একজন মঞ্চের দিকে একটি বোতল ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গেই গান থামিয়ে দেন অর্পিত বালা। দর্শকদের সতর্ক করেন তিনি।

শুরুতে ক্ষুব্ধ দর্শকদের সামাল দেওয়ার চেষ্টা করলেও, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ভিডিওতে দেখা যায়, যে ব্যক্তি মঞ্চের দিকে বোতল ছুড়ে মেরেছিলেন তাঁকে শনাক্ত করার পরপরই অর্পিত সেই বোতলটি দর্শকের দিকে ছুড়ে মারেন এবং ওই ব্যক্তির দিকে থুতু নিক্ষেপ করেন। দর্শককে গালিগালাজ করতেও শোনা যায়।

গায়কের এমন কর্মকাণ্ড ঘিরে সামাজিক মাধ্যমে বইছে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়। অনেকেই গায়কের পক্ষ নিয়ে বলছেন, একজন শিল্পীর দিকে বোতল ছোড়া নিঃসন্দেহে নিন্দনীয়। এতে ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক।

Arp_1774802804632

নেটিজেনদের থেকে সমর্থন পেলেও এক অংশের মত, গায়কের কাছ থেকে এমন আচরণ মোটেই কাম্য নয়।

সমালোচনা শুরুর আগেই অর্পিত বালা জানিয়েছেন, তাঁর শো-তে দর্শকদের কোনো ধরনের অশোভন আচরণ সহ্য করা হবে না। 

ইএইচ/