images

বিনোদন

এজলাসে কাঁদলেন আরএস ফাহিম

বিনোদন ডেস্ক

৩০ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম

আদালতের এজলাসে তোলার সময় অঝোরে কাঁদলেন হত্যা মামলায় গ্রেফতার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। সোমবার (৩০ মার্চ) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার অফিসার ইনচার্জ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩১ মার্চ হবে তাঁর জামিন শুনানি।

image

সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাঁকে আদালতে আনা হয়। কাঠগড়ায় তোলা হলে তিনি অঝোরে কাঁদতে থাকেন। এ সময় তাঁর আইনজীবীরা তাঁকে কান্না থামাতে বলেন।

রবিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাঁকে একদল শিক্ষার্থী আটক করে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় একটি হত্যা মামলা থাকায় তাঁকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

image

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনকে সাহায্য করছিলেন তিনি। 

ইএইচ/