বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম
হানি সিংয়ের কনসার্ট মানেই ভক্তদের উন্মাদনা। এবার তা মাত্রা ছাড়ালো। মুম্বিয়ায়ের কনসার্টে অশ্রাব্য ভাষায় গালাগাল দিলেন তার নারী ভক্ত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল শনিবার মুম্বাইয়ে ছিল হানির কনসার্ট। এতে বিনা টিকিটে এক নারী অনুষ্ঠানে প্রবেশ করতে গেলে তাকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। এ সময় প্রিয় তারকার গান শুনতে না পারার ক্ষোভে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন ওই নারী। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ভিডিও।
এদিকে পরে জানা যায়, টিকিট ছাড়া অনেকেই নাকি ঢুকে পড়েছিলেন হানির অনুষ্ঠানে। তারা নাকি সামনে থেকেই অনুষ্ঠান দেখেছেন। অন্য দিকে, টিকিট কেটেও ভিড়ের মধ্যে দূর থেকে অনুষ্ঠান দেখতে হয়েছে অনেককে। এমন অভিযোগও উঠেছে। বিশৃঙ্খলার অভিযোগ এনেছেন অনেকেই। কেন এই অব্যবস্থা? এই প্রশ্নও তুলেছেন অনেকেই।
মুম্বাইয়ের এ কনসার্টে টিকিটের মূল শুরু হয়েছিল ১৭৯৯ রুপি থেকে। সামনে থেকে গান শোনার জন্য কিনতে হয়েছে ২০ হাজার মূল্যের টিকিট। ছিল চেয়ারে বসে আরাম করে দেখার ব্যবস্থাও। সেজন্য গুনতে হয়েছে ১ লক্ষ ৩০ হাজার থেকে ৩ লক্ষ ১০ হাজার রুপি মূল্যের টিকিট।