images

বিনোদন

নিজের বায়োপিকে সিডনি সুইনিকে চান না, রেগে আগুন কিংবদন্তি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

২৯ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম

জনপ্রিয় হলিউড অভিনেত্রী কিম নোভাক ও কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী স্যামি ডেভিস জুনিয়রের আলোচিত প্রেমকাহিনী নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘স্ক্যান্ডালস’। তবে নিজের চরিত্রে সিডনির অভিনয় করা নিয়ে আপত্তি জানিয়েছেন কিম নোভাক।

সম্প্রতি দ্য টাইমস অফ লন্ডন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ভার্টিগো’ খ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, সিডনি সুইনির কাস্টিংয়ের ব্যাপারে তাঁর একেবারেই মত নেই। ৯২ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেত্রীর মতে, সুইনি তাঁর চরিত্রের জন্য পুরোপুরি ভুল পছন্দ।

নোভাকের আপত্তির কারণ

নোভাক মনে করেন, ‘স্ক্যান্ডালস’ ছবিতে তাঁদের সম্পর্ককে ছাপিয়ে শারীরিক বা যৌনতার দিকটিকে বড় করে দেখানো হবে। সুইনির শারীরিক গঠন নিয়ে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি কখনোই এতে অনুমতি দিতাম না। সিডনি সুইনিকে সব সময় খুব বেশি আবেদনময়ী মনে হয়। তাই এই সম্পর্কটি কেবল একটি যৌন সম্পর্ক হিসেবেই পর্দায় উঠে আসার সম্ভাবনা বেশি।’

নোভাকের মতে, স্যামি ডেভিসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল গভীর ভালোবাসার। কিন্তু সুইনিকে সেই সাধারণ রূপে ফুটিয়ে তোলা সম্ভব নয় বলে তিনি মনে করেন।

সিডনি সুইনি নিজেই এই ছবির প্রযোজক। এর আগে এক পডকাস্টে তিনি জানিয়েছিলেন, এই গল্পটি সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য কলম্যান ডোমিঙ্গোই একমাত্র পরিচালক। সিডনি বলেন, ‘আমি যখন চিত্রনাট্য তৈরি করছিলাম, তখন আমার মনে হয়েছিল এর জন্য একজন ভিন্নধর্মী পরিচালক প্রয়োজন। কলম্যানকে ফোন করার পর তিনি কয়েক ঘণ্টার মধ্যেই রাজি হয়ে যান।’

সূত্র: দ্যা হলিউড রিপোর্টার 

ইএইচ/