images

বিনোদন

অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রা

বিনোদন ডেস্ক

২৭ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

মুক্তির চার দিনেই কোটি টাকার টিকিট বিক্রি করেছে রোজার ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নির্মাতা তানিম নূরের এক্সপ্রেস ট্রেনে উঠতে হুমড়ি খেয়ে পড়েছেন সিনেমাপ্রেমীরা। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে বসবাস বাংলা ভাষাভাষীদের জন্য সুখবর দিলেন নির্মাতা। 

‘বনলতা এক্সপ্রেস’-এর ছুটতে শুরু করেছেন অস্ট্রিলিয়াতে। দেশে মুক্তির সাত দিনের মাথায় আজ শুক্রবার (২৭ মার্চ) থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে চলছে সিনেমাটি। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছবির পরিচালক এবং এর পরিবেশক বঙ্গজ ফিল্মস।  

bonolota_express

বঙ্গজ ফিল্মস গণমাধ্যমকে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন, ক্যারোসল-সহ শহরটির ১৯টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’। এছাড়াও এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। 

তারকাবহুল সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজের (ডা. আশহাব), জাকিয়া বারী মম (আফিয়া), শ্যামল মাওলার (আজিজ) এবং ইন্তেখাব দিনারের (বড় চাচা)। এছাড়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। 

image

সিনেমায় বড় চমক চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম জুটি। মিস্টার এ.কে.কে চরিত্রে চঞ্চল চৌধুরীকে এবং রাশেদ উদ্দিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। চঞ্চল মন্ত্রী চরিত্রে তার স্ত্রী আজমেরি। অন্যদিকে মোশাররফ একজন ভবঘুরে মদ্যপ মানুষ।  

ইউসিবি নিবেদিত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ডোপ’। শিগগির সিনেমাটির গান ও ট্রেলার মুক্তি পাবে। 

ইএইচ/