বিনোদন ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম
সদ্য সমাপ্ত রোজার ইফতার এবং স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। বিএনপি সরকারের শাসনামলে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরস্কার অর্জনকারী শিল্পীদের অবমূল্যায়নের অভিযোগ তুলেছেন তিনি।
শুক্রবার (২৭ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল রানা বলেন, ‘চিনতে কি আবারও ভুল করছি?’
জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট, যা বললেন সোহেল রানা
তিনি পোস্টে উল্লেখ করেন যে, বিগত সরকারের আমলে রোজার সময় ইফতার, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস—এই তিনটি বিশেষ সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের কাছে অন্তত তিন দিন আগেই আমন্ত্রণপত্র পৌঁছে যেত। কিন্তু এবার রোজা এবং স্বাধীনতা দিবস পার হয়ে গেলেও দাওয়াত পাঠানো হয়নি এই অভিনেতাকে।
সোহেল রানা আক্ষেপ করে লেখেন, ‘রোজার ইফতার, স্বাধীনতা দিবস দুটোই চলে গেল, কোনো ইনভাইটেশন কার্ড আসলো না। এটা কি ইচ্ছাকৃত না ভুল?’
সোহেল রানা-ফারুক-জসীমসহ যারা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখেছিলেন
বিষয়টি অভিনেতার কাছে মোটেও সম্মানজনক মনে হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ইফতার এবং স্বাধীনতা দিবসের প্যারেডে মানুষের কোনো অভাব দেখা যায়নি। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা ও শিল্পীরা সেখানে নেই। এই ভিড় দেখে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এরা কারা।’
ইএইচ/