images

বিনোদন

কেন নিজের জন্মদিন পালন করেন না ফারুক আহমেদ? 

বিনোদন ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম

আজ ২৫ মার্চ জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদের জন্মদিন। প্রথম প্রহর থেকে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেতা। তবে শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানালেও নিজের জন্মদিন পালন করেন না তিনি। 

সামাজিক মাধ্যমে এ তথ্য ফারুক আহমেদ নিজেই জানিয়েছেন। আজ বুধবার নিজের ফেসবুক তিনি লিখেছেন, ‘আজ ২৫ মার্চ আমার জন্মদিন। ঘটনা সত্য। ছোটবেলায় আমাদের বাড়িতে জন্মদিন পালনের কোনো রেওয়াজ ছিল না। তাই এই দিনটি নিয়ে আলাদা কোম অনুভূতি কাজ করত না।’

এরপর লেখেন, ‘যখন দেখলাম আত্মীয়, বন্ধু বান্ধবরা তাদের জন্মদিন ঘটা করে পালন করছে তখন জন্মদিনের আবেগ আমার ভেতরও কিছুটা চিলিক দিতে লাগল। কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি হওয়ায় আমি আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকি। যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

ফারুক আহমেদ বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন নাটকে দীর্ঘ সময় ধরে সক্রিয়। তিনি হুমায়ূন আহমেদের নাটকে অভিনয়ের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পান। তার প্রথম পরিচিতি আসে টিভি নাটক ‘আজ রবিবার’ দিয়ে। এ নাটকে তিনি মতি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান।