images

বিনোদন

সিনেমা হলে তরুণীকে হয়রানি, তরুণকে বেদম প্রহার 

বিনোদন ডেস্ক

২৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

সিনেমা দেখতে গিয়ে তরুণীকে হয়রানির অভিযোগে গণপিটুনি দেওয়া হয়েছে তরুণকে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা। চলছে তুলকালাম।
জানা গেছে, কানপুরের এক সিনেমা হলে পরিবারের সঙ্গে ‘ধুরন্ধর’ দেখতে যান ওই তরুণী। সিনেমা চলাকালীন অন্ধকার পরিবেশে তাকে নোংরাভাবে স্পর্শের চেষ্টা করেন ওই যুবক। এ সময় তরুণীর চিৎকারে ছুটে আসেন সবাই। শনাক্ত করা হয় যুবককে।

ছবি শেষে হলের বাইরে ওই যুবককে দেখতে পেয়ে মেজাজ সপ্তমে চড়ে তরুণীর বাবার। তিনি উত্তম মধ্যম দেন অশালীন আচরণকারী যুবককে। এ সময় পথচারীরাও যোগ দেয়। বেধড়ক পেটায় তরুণকে। পরে পুলিশ এসে উদ্ধার করে তাকে।

উদ্ধারের পর আটক যুবককে নিয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হয়রানির শিকার তরুণীর বাবার করা লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক ধারায় একটি মামলা করা হচ্ছে। নারীর নিরাপত্তা নিয়ে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।