images

বিনোদন

বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জওয়ান’-এর অভিনেত্রী, পাত্র কে

বিনোদন ডেস্ক

২৪ মার্চ ২০২৬, ১১:৩০ পিএম

সংগীত পরিচালক রাগ শেঠির সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লেন শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য। ভারতের উদয়পুরের রাজপ্রাসাদে জমকালো এক আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।  

সোমবার (২৩ মার্চ) সাতপাকে বাঁধা পড়েছেন তারা। মেহেদি, সংগীত, গায়ে হলুদসহ প্রায় সব অনুষ্ঠানে ‘জওয়ান’ সিনেমার অধিকাংশ কলাকুশলী, বলিউড তারকা এবং বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

image

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবিতে সঞ্জীতাকে বাঙালি সাজে দেখা গেছে। লাল রঙের বেনারসি শাড়ি এবং অফ-শোল্ডার ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। কপালে ছিল চন্দনের কারুকাজ, মাথায় শোলার মুকুট।

গত বছর আগস্টে বাগদান সারেন রাগ-সঞ্জীতা। জানা গেছে, কাজের সুবাদে স্বামীর সঙ্গে পরিচয় ঘটে অভিনেত্রীর। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম সবশেষে পরিণয়।

শাহরুখ খানের ‘জাওয়ান’ ছবিতে বিশেষ নারী বাহিনীর সদস্য ছিলেন সঞ্জীতা ভট্টাচার্য। চরিত্রের নাম ছিল হেলেনা। সঞ্জীতাকে দেখা যায় ছিল একজন টেক-এক্সপার্ট হিসেবে। জাওয়ানের আগে তিনি নেটফ্লিক্সের ‘ফিলস লাইক ইশক’ সিরিজে অভিনয় করে নজর কেড়েছিলেন।  

ইএইচ/