বিনোদন ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম
বক্স অফিসে ঝড়ে তুলেছেন রণবীর সিং এবং পরিচালক আদিত্য ধরের নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির চতুর্থ দিনে বিশ্বব্যাপী বক্স অফিস থেকে মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৭৬১ কোটি রুপি।
‘পুষ্পা ২’-এর রেকর্ড ভেঙে নতুন মাইলফলক
বলিউড সিনেমার ইতিহাসে দ্রুততম ৩০০ কোটি এবং ৪০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর ২’ । আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর হিন্দি সংস্করণের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ভেঙে দিয়ে রেকর্ড নিজের করে নিয়েছেন রণবীর।

চতুর্থ দিনের সংগ্রহ
মুক্তির চতুর্থ দিনে (রোববার) সিনেমাটি ভারতে ২ হাজারের বেশি শো থেকে ১১৪.৮৫ কোটি রুপি আয় করেছে। মজার বিষয় হলো, তৃতীয় দিনের (১১৩.০০ কোটি) তুলনায় চতুর্থ দিনে আয়ের হার ১.৬% বৃদ্ধি পেয়েছে। ৪ দিন শেষে ভারতে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৪৫৪.১২ কোটি রুপি এবং গ্রস কালেকশন ৫৪১.৯৭ কোটি রুপি।
বিশ্বজুড়ে ‘ধুরন্ধর ২’-এর জয়জয়কার
বিদেশের বাজারেও রণবীর ঝড় চলছে! ৪ দিনে ভারতের বাইরে থেকে সিনেমাটি গ্রস আয় করেছে ১৪৯.৩৫ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র ৪ দিনেই বিশ্বজুড়ে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর মোট আয় দাঁড়িয়েছে ৬৯১.৩২ কোটি রুপি। ৭০০ কোটির মাইলফলক ছোঁয়া এখন কেবল সময়ের ব্যাপার।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, ওপেনিং দিনে রেকর্ড আয়ের পর দ্বিতীয় দিনে সামান্য কমলেও শনিবার ও রোববার সিনেমাটি পুনরায় দাপুটে অবস্থানে ফিরে এসেছে। দেশি ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের অন্যতম ব্যবসা সফল সিনেমা।
ইএইচ/