images

বিনোদন

বিটিভিতে ঈদের অনুষ্ঠানমালায় ‘অভিনন্দন’

বিনোদন ডেস্ক

২২ মার্চ ২০২৬, ০৬:৪১ পিএম

পবিত্র ঈদ-উল-ফিতরের বিশেষ আয়োজনে বাংলাদেশ টেলিভিশনে (বিটভি) ঈদের চতুর্থ দিন মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টায় পর্দায় আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’ এর বিশেষ পর্ব।

রোববার (২২ মার্চ) অনুষ্ঠানটির উপস্থাপক রশীদ সাগর এসব তথ্য জানান।

তিনি জানান, এবারের বিশেষ পর্বে থাকছে প্রিয় শিল্পী রিজিয়া পারভীন ও পলাশের দ্বৈতকন্ঠে একটি মিষ্টি মধুর ভালবাসার গান। কয়েকজন শ্রমজীবি মানুষের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্যবাহী গেমশো। জনপ্রিয় যাদুশিল্পী আলীরাজের অনবদ্য পরিবেশনায় যাদু।

তিনি আরও জানান, ৮০ ও ৯০ এর দশকের বাংলা সিনেমার জনপ্রিয় গানের সাথে নৃত্যশিল্পী চাঁদনী ও সোহাগের পরিবেশনায় নৃত্য। ফোকফিউশন পর্বে থাকছে শিল্পী রাজু মন্ডল ও রাখী শবনের কন্ঠে লালন ফকিরের গান।

তিনি আরও বলেন, এবারে বিশেষ পর্বে অভিনন্দন জানানো হবে নিবেদিতপ্রাণ চলচ্চিত্র শিল্পী নায়ক, প্রযোজক ও পরিচালক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলকে।তিনি সিনেমা ও সমকালীন বাংলা সংস্কৃতি চর্চা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার জন্য থাকছে নাটিকা। এতে অভিনয় করেছেন এবিএম সোহেল রশিদ,শাহীন খান, শাওন মজুমদার, রাকিব, তারেক মাহমুদ, সামিমুল নিয়াজ, শৈলীসহ অনেকে।

রশীদ সাগর বলেন, এ অনুষ্ঠানটি গবেষণা,গ্রন্থনা ও উপস্থাপনা করছি আমি সমন্বয় করেছেন ইদ্রিস নিয়াজ। আমি মনে করি মোবাইল ফোন নির্ভর বিনোদন থেকে দর্শকদের সুস্থ ও স্বাভাবিক বিনোদনে ফিরিয়ে আনতে অভিনন্দন ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত।

এমএইচএইচ/