বিনোদন ডেস্ক
২১ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম
ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো বর্ণিল আয়োজন করে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। দর্শকের বিনোদনের খোরাক যোগাতে পাঁচ থেকে সাত দিনের বিশেষ আয়োজন করেছে চ্যানেলগুলো। এই আয়োজনের প্রথম দিনে টিভি চ্যানেলগুলো যেসব অনুষ্ঠান প্রচার করবে তার তালিকা দেওয়া হলো।
বিটিভি
ঈদের দিন রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে ‘মিস একাল মিস্টার সেকাল’। শায়ের খানের রচনায় এটি প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত।
চ্যানেল আই
ঈদের দিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ফ্যামিলিম্যান’। পরিচালনায় মুহম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন জোভান ও তটিনী। আফজাল হোসেনের পরিচালনায় সন্ধ্যা ৬টায় থাকছে ঈদের ধারাবাহিক নাটক ‘কঙ্গো থেকে বঙ্গ’।

মাছরাঙা টেলিভিশন
বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে “কলেজ ডে'জ”। রাত ৮টায় থাকছে ‘ব্ল্যাক লাভ’, রাত ১০টা ২০ মিনিটে ‘গুড লাক’ এবং রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ম্যাজিক বস’।
দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক ‘অভিমান’। সেতু আরিফের পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিন তিশা। রাত ৮টায় দেখা যাবে তাইফুর জাহান আশিক পরিচালিত ‘সংসার বিষের বড়ি’। নাকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তাসনুভা তিশা প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে নাটক ‘অরণি সত্যি এসেছিল’। পরিচালনায় মিখন হোসেন। অভিনয়ে আরশ খান, সুনেরা বিনতে কামাল। রাত ১১টা ১০ মিনিটে দর্শকরা দেখতে পারবেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীর ‘শেষ ঘুম’। এটি পরিচালনা করেছেন রাগিব রাইহান পিয়াল।

বাংলাভিশন
ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে বাংলাভিশনের পর্দায় প্রচার হবে টেলিফিল্ম ‘তিন কানা’। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, অনিক ও সালহা খানম। বিকেল ৫টা ৩৫ মিনিটে থাকছে নিলয় আলমগীর ও মারিয়া শান্তার ‘মনের মতো বউ’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘বউ মন বোঝে না’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও মিহি আহসান।
রাত ৯টা ২৫ মিনিটে ‘মিস্টার পরিষ্কার’। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘মনের বয়স ১৬’। অভিনয়ে মোশাররফ করিম ও সুমাইয়া হিমি। রাত ১১টা ৪৫ মিনিটে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির ‘ফুটানি বাবু’ উপভোগ করতে পারবনে দর্শকরা।

বৈশাখী টিভি
রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘টাউট জামাই’। অভিনয়ে মোশাররফ করিম ও জান্নাতুল হিমি প্রমুখ। পরিচালনা করেছেন তাইফুর রহমান আশিক। রাত ১১টা ৪০ মিনিটে থাকছে মেগা নাটক ‘উভয় সংকট’। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ, ফারুক আহমেদ, রেশমা আহমেদ, শফিক কান দিলু, সুবর্ণা মজুমদার, দিশা মনি প্রমুখ।
আরটিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে নাটক ‘মুশকিল আসান’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘সুন্দরী বধূ’, রাত ৮টা ৩০ মিনিটে ‘বিদেশি প্রোডাক্ট’, রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘চেয়ারম্যানের বিয়ে’ এবং রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘লুডু’।

এটিএন বাংলা
সকাল ৯টায় দেখা যাবে নাটক ‘নীল শাড়ি’। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। বিকেল ৫টা ৫০ মিনিটে দেখা যাবে ‘মাথা গরম দবির’। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ‘মামাতো বোন যখন বউ।’ রাত ৮টা ৫০ মিনিটে ‘ভালোবেসে অবশেষে’, রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘মালেক পাগলা’।
ইএইচ/