images

বিনোদন

‘ফিল আছে ভাই ফিল আছে’ ,‘রাক্ষস’-এর আইটেম গানে নেটিজেনরা

বিনোদন ডেস্ক

২০ মার্চ ২০২৬, ১১:২৯ এএম

আর কয়েক ঘণ্টা পরই রোজার ঈদ। ঈদের আমেজ আরও জমিয়ে তুলেছে সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’-এর আইটেম গান ‘বিলেত রাজা’। বৃহস্পতিবার (১৯ মার্চ) রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

'রাক্ষস'-এ নায়িকার অনেক কিছু করার আছে: সুস্মিতা

‘বিলেত রাজা’ আইটেম গানের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় নাম লেখালেন বলিউড নায়িকা ও মডেল নাতালিয়া জানোশেক। এনার্জিটিক এবং বোল্ড আইটেম গানের সংগীত আয়োজন করেছেন আদিব কবির।

image

গানটির গীতিকার ও কণ্ঠ দিয়েছেন জি.এম. আশরাফ। তাঁর সঙ্গে দোলা রহমান। গানটিতে সিয়ামের হাই-ভোল্টেজ ড্যান্সের সাথে নাতালিয়ার গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। মুক্তির পর ১৯ ঘণ্টা পর্যন্ত ৪ লাখ ১৬ হাজারের বেশিবার দেখা হয়েছে।

'রাক্ষস'-এর আইটেম গানে বলিউডের নাতালিয়া

মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘পুরাই খাইয়া দিছে। সিয়াম আহমেদের এতটা উন্নতি ভাবা যায়!’ অন্য একজন লিখেছেন, ‘ফিল আছে ভাই ফিল আছে। গানে সেই ফিল আছে।’ আরও একজন লিখেছেন, ‘বছরের সেরা আইটেম সং। সত্যিই মেহেদী হাসান হৃদয় একটা জিনিস।’

image

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

উল্লেখ্য, রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। শাকিব খান অভিনীত ছবিটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল।

ইএইচ/