Dhaka Mail Logo

বিনোদন

সত্যিই কি ফের অন্তঃসত্ত্বা কারিনা

বিনোদন ডেস্ক

২০ জুলাই ২০২২, ১২:৫০ পিএম

তৃতীয়বারের মতো মা হওয়ার গুঞ্জনের মুখে পড়েছেন কারিনা কাপুর। কয়েকদিন ধরে গণমাধ্যমের চর্চিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। বিষয়টি নিয়ে প্রথমে চুপ ছিলেন এই বলিউড সুন্দরী। তবে মাত্রা ছাড়িয়ে যাওয়ায় চলমান গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা লিখেছেন, ‘পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হোন। আমি অন্তঃসত্ত্বা নই। উফ। সাইফ বলেছে, আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধিতে এমনিতেই ও অনেক অবদান রেখেছে।’

কারিনার এমন কথা থেকে নিশ্চিত যে, ফের মা হচ্ছেন না তিনি। কাজেই মনোযোগ রাখতে চান। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে চলেছে তার। এ ছাড়া আগস্টে মুক্তির অপেক্ষায় আছে ‘লাল সিং চাড্ডা’। এতে তার নায়ক আমির খান।

এদিকে জুনের শেষে লন্ডনে গেছেন সাইফ-কারিনা। সঙ্গে তার দুই সন্তান তৈমুর-জেহও আছে। সেখানে বেশ আনন্দে সময় কাটছে তাদের।

আরএসও