images

বিনোদন

চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন তানজীব সারোয়ার

বিনোদন ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ১২:২৭ পিএম

সম্প্রতি উচ্চ রক্তচাপজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। সংকটাপন্ন অবস্থায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার (১৪ মার্চ) এক পোস্টে গায়ক জানান, চিকিৎসা শেষে তিনি এখন বাসায় ফিরেছেন।

তিনি লেখেন, ‘সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছুদিন অসুস্থ থাকার পর আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার ভালো থাকার কারণ। সবাই দোয়া করবেন। অগ্রিম ঈদ মোবারক ও ভালোবাসা।’

prothomalo-bangla%2F2025-10-12%2Fpuhdjfta%2F174462545_309350213883251

এর আগে শুক্রবার (১৩ মার্চ) গায়কের স্ত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’

আত্মহত্যার চেষ্টার খবরটি বিভ্রান্তিকর উল্লেখ করে সাবা সানজিদা লেখেন, ‘যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’

তানজীব হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সামাজিক মাধ্যমে আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

prothomalo-bangla%2F2021-01%2F54a47b1e-7dc5-44e3-9b24-0497ca65924f%2F137648140_443629996677651

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন তানজীব। একই বছর প্রকাশ পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গানগুলোর মাধ্যমে আলোচনায় আসেন তানজীব সারোয়ার।

এরপর ২০১৪ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয় তৃতীয় অ্যালবাম ‘হৃদমোহিনী’। চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ গানটির মাধ্যমে সিনেমার গানে অভিষেক ঘটে তাঁর। 

ইএইচ/