images

বিনোদন

আইসিইউতে গায়ক তানজীব সারোয়ার, কারণ জানালেন স্ত্রী

বিনোদন ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম

সম্প্রতি সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে আইসিইউতে ভর্তি রয়েছেন। এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন গায়কের অনুরাগীরা। বিষয়টি নজর এড়ায়নি গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমানের।

স্বামীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই এক পোস্টে সাবা জানিয়েছেন, উচ্চ রক্তচাপের কারণে আইসিইউতে ভর্তি আছেন তানজীব।

গায়কের স্ত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’

prothomalo-bangla%2F2021-01%2F54a47b1e-7dc5-44e3-9b24-0497ca65924f%2F137648140_443629996677651

আত্মহত্যার চেষ্টার খবরটি বিভ্রান্তিকর উল্লেখ করে সাবা সানজিদা লেখেন, ‘যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’

এদিকে গণমাধ্যমকে গায়কের স্ত্রী বলেন, ‘ওকে (তানজীব সারোয়ার) ইমার্জেন্সিতে নিলে আইসিইউতে ভর্তি করা হয়। এখনো তানজীব আইসিইউতে চিকিৎসাধীন। সবাই ওর জন্য দোয়া করবেন।’

যারা ফেসবুকে মিথ্যা খবর ছড়িয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন সাবা। তিনি বলেন, ‘এমন সংবাদ কেন ছড়াচ্ছে, তা জানি না। আমাদের কাছ থেকে কোনো কনফারমেশন বা তথ্য না নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে। এসব চলতে থাকলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

prothomalo-bangla%2F2025-10-12%2Fpuhdjfta%2F174462545_309350213883251

২০১১ সালে তানজীব সারোয়ারের প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ পায়। ২০১৪ সালে প্রকাশ পায় তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’। ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’। 

ইএইচ/