বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম
পাকিস্তানের বরেণ্য অভিনেতা অসীম বুখারি আর নেই। বৃহস্পতিবার (১২ মার্চ) লাহোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি এবং ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর পূর্বে বেশ কয়েকদিন কোমায় ছিলেন।
১৯৬৫ সালে পাকিস্তানে টেলিভিশন যাত্রার শুরু থেকেই তিনি অভিনয় শুরু করেন। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে তিনি ২০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘জানজাল পুরা’ এবং ‘সোনা চান্ডি’।
সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রাইড অব পারফরম্যান্স’ পদকে পেয়েছেন।
অসীমের মৃত্যুতে পাকিস্তানের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইএইচ/