images

বিনোদন

ঈদ আয়োজনে থাকছে ১৪ সিনেমা 

বিনোদন ডেস্ক

১০ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম

আসছে রোজার ঈদে দীপ্ত টেলিভিশনের আয়োজনে থাকছে ১৪টি সিনেমা। ঈদের দিন দুপুর ১টায় প্রচারিত হবে বাংলা সিনেমা ‘তাণ্ডব’ (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। তাণ্ডব ২০২৫ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র। 

গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান ও রাফী। চলচ্চিত্রটির কাহিনি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

‘তাণ্ডব’ ছাড়াও ঈদে থাকছে আরও ১৩টি বাংলা সিনেমা। ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় বাংলা সিনেমা ওমর। অভিনয় করেছেন শরিফুল রাজ, দর্শনা বণিক। 

ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে রাহমান রাফীর পরিচালনায় বাংলা সিনেমা সুড়ঙ্গ।  অভিনয় করেছেন আরফান নিশো, তমা মির্জা। এদিন দুপুর ১টায় প্রচারিত হবে জয়দ্বীপ মুখার্জী বাংলা সিনেমা শিকারী। অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচি। 

ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে দীপংকর দীপনের পরিচালনায় অন্তর্জাল। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন। দুপুর ১টায় প্রচারিত হবে রায়হান রাফীর পরিচালনায় বাংলা সিনেমা তুফান।  অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী। 

ঈদের চতুর্থ দিন সকাল ৯টায় প্রচারিত হবে চয়নিকা চৌধুরী পরিচালনায় বাংলা সিনেমা প্রহেলিকা। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী। দুপুর ১টায় প্রচারিত হবে জয়দ্বীপ মুখার্জীর পরিচালনায় বাংলা সিনেমা নবাব। অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত। 

ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় প্রচারিত হবে শামীম আহমেদ রনির পরিচালনায় বাংলা সিনেমা ধ্যাততেরিকি। অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া। দুপুর ১টায় প্রচারিত হবে কাজী হায়াৎ এর পরিচালনায় বাংলা সিনেমা বীর। অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী। 

ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে রেজা লতিফ এর পরিচালনায় বাংলা সিনেমা মা বাবার স্বপ্ন। অভিনয় করেছেন মান্না, অপু বিশ্বাস। দুপুর ১টায় প্রচারিত হবে সাকিব সনেটের পরিচালনায় বাংলা সিনেমা নোলক। অভিনয় করেছেন শাকিব খান, ববি।

ঈদের সপ্তম দিন প্রচারিত হবে আরিফ মাহমুদের পরিচালনায় বাংলা সিনেমা খেয়া ঘাটের মাঝি। অভিনয় করেছেন ফেরদৌস, শাবনুর। দুপুর ১টায় প্রচারিত হবে এফ আই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা মায়ের হাতে বেহেস্তের চাবি। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস।